কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বুধবার, ১৭ জুন, ২০২৬ এ ০৯:৩৩ PM

পটভূমি ও ইতিহাস

কন্টেন্ট: পাতা

তৎকালীন রাজশাহী বিভাগের দিনাজপুর জেলার খানসামা উপজেলার প্রাণকেন্দ্রে পিছিয়ে পড়া জনগনের শিক্ষা অর্জনের লক্ষ্যে শিক্ষানুরাগী মরহুম ছকিউদ্দীন সরকার, মরহুম আলহাজ্ব কছিম উদ্দীন সরকার, মরহুম হাজী তাজিমউদ্দীন আহম্মেদ, মরহুম দলিল উদ্দীন চৌধুরী , মরহুম আব্দুল জলিল মিয়া ১৯৫০ খ্রিষ্টাব্দে খানসামা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন । কথিত আছে যে, বিদ্যালয়টি প্রতিষ্ঠার লক্ষ্যে শিক্ষানুরাগী ও দাতা প্রমুখ বিদ্যালয়টি প্রতিষ্ঠায় ভূমি দানসহ সার্বিক সহযোগীতা করেন। যা পরবর্তীতে এতদ অঞ্চলের ঐতিহ্যবাহী সুনামধন্য একটি প্রতিষ্ঠান ‘খানসামা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়’ হিসেবে পরিচিতি লাভ করে অদ্যবধি প্রতিষ্ঠানটি সুনামের সাথে শিক্ষার আলো ছড়িয়ে আসছে। প্রতিষ্ঠানটি শিক্ষা মন্ত্রনালয়ের স্বারকনং- ৩৭.০০.০০০০.০৭১.১৮.০০৩.১৭-১১‌৭১ তারিখ ১৩/০৯/২০১৮ খ্রিষ্টাব্দ মোতাবেক জাতীয়করণ করায় বিদ্যালয়টি ‘খানসামা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়’ নামে পরিচিতি লাভ করে। বর্তমানে জাতীয়করণকৃত বিদ্যালয়টিতে জেনারেল ও ভোকেশনাল শাখাসহ প্রায় ৭০০ (সাতশত) এর অধিক শিক্ষার্থী অধ্যয়নরত আছে।

ফাইল ১

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন