কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: রবিবার, ৫ জুলাই, ২০২৬ এ ১০:৫৭ AM
কন্টেন্ট: পাতা
বিদ্যালয়টি সুনাম ও কৃতিত্তের সাথে ফলাফলের ধারাবাহিকতা বজায় রেখে আসছে। এর ফলশ্রুতিতে ২০২৫ সালের এস এস সি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ড এর অধীনে অত্র প্রতিষ্ঠানটি শতভাগ পাশের গৌরব অর্জন করেছে। একই বছরে জুনিয়র বৃত্তি পরীক্ষায় ০৫ জন ট্যালেন্টপুল ও ০৩ জন সাধারণ গ্রেডে বৃত্তি প্রাপ্ত হয়েছে যা অত্র উপজেলার মধ্যে প্রথম স্থান অর্জন করেছে। এছাড়াও প্রতি বছর বিজ্ঞান অলিম্পিয়াড, বিজ্ঞান মেলা, বিতর্ক প্রতিযোগিতা, সাস্কৃতিক অনুষ্ঠান, শীতকালীন ও গীষ্মকালীন প্রতিযোগিতা, জাতীয় দিবসের কুচকাওয়াচ ও ডিসপ্লে প্রদর্শনীসহ সকল প্রকার খেলাধুলায় অংশ গ্রহণ করে সফলতার স্বাক্ষর রেখে চলছে।
প্রতিষ্ঠানটির অনেক কৃতি ও গূণী শিক্ষার্থী দেশ বিদেশের অনেক গুরুত্বপূর্ণ পদে থেকে কৃতিত্ব অর্জন করে অত্র অঞ্চল ও বিদ্যালয়টির সুনাম ছড়িয়ে দিচ্ছে।