কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬ এ ০৫:৫২ PM
কন্টেন্ট: নোটিশ প্রকাশের তারিখ: ০২-০৭-২০২৬ আর্কাইভ তারিখ: ৩১-১২-২০২৬
বিজ্ঞপ্তি
এতদ্বারা অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে জানানো যাচ্ছে যে, গত ২৪/০৬/২০২৬ খ্রি. তারিখ উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, শিক্ষক এবং শিক্ষার্থীসহ সম্মিলিত সকলের গৃহীত সিদ্ধান্ত ক্রমে সকল শিক্ষার্থীকে শ্রেণি শিক্ষণ চলাকালীন সময়ের শতকরা ৭০% শ্রেণি পাঠদানে বিদ্যালয়ের নির্ধারিত পোশাক সহ উপস্হিত থাকতে হবে। উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের শতকরা ৭৫% এবং অভ্যন্তরীণ পরীক্ষায় শতকরা ৪৫% নম্বর প্রাপ্ত হতে হবে। এর কম হলে উপবৃত্তি বাতিল করা হবে। কোন শিক্ষার্থী বিনা কারনে দীর্ঘদিন বিদ্যালয়ে অনুপস্হিত থাকলে তাকে বিদ্যালয় থেকে ছাড়পত্র (টিসি) প্রদান করা হবে।